‘কালই ভোট করুন, দেখা যাবে’, মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরে জঙ্গি হামলার পালটা পাকিস্তানকে শিক্ষা দিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে হিন্দু নিধনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ঝড়। বাংলার তৃণমূল সরকারও লাগাতার এর নিন্দা করেছে, অপারেশন সিঁদুর নিয়ে সেনার প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর সভা শেষের পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। দ্রুত নির্বাচনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে অপারেশন সিঁদুরের মতো ‘অপারেশন বাংলা’র কথা উল্লেখ করেছেন। তারই কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। নবান্নে সাংবাদিক বৈঠক করে বললেন, ”চ্যালেঞ্জ করছি, আমরা ‘অপারেশন বাংলা’র জন্য তৈরি। কালই ভোট করুন। দেখা যাবে।” তাঁর আরও চ্যালেঞ্জ, ”বাংলার ক্ষমতা কখনও বিজেপির হাতে যাবে না। কারণ সাংস্কৃতিক পার্থক্য।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*