রোজদিন ডেস্ক :
বহু ভোট কর্মী এখনও বুথে আটকে আছেন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ভোট কর্মী শাখা গভীর উদ্বেগ ব্যক্ত করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন।
তিনি জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুথের ক্যামেরা খোলা না অবধি তাঁদের সেখানে বসে থাকতে হবে। ফলে দুদিনের পরিশ্রম, ধকলে পরিশ্রান্ত কর্মীদের এখনও বহু জায়গায় বসে থাকতে হচ্ছে।
আগামী ২৯ এপ্রিলের নির্বাচনে এই নিয়ম পরিবর্তনের জন্য তিনি সিইও কে চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন।

Be the first to comment