রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মৃত্যু হল এক বৃদ্ধার। অবশ্য কোনও সন্ত্রাসের কারণে নয়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর পরই মৃত্যু হয় ওই বৃদ্ধার। কেশপুর বিধানসভা কেন্দ্রের ঘটনা। মৃতার নাম ইসরাতন বিবি (৫০)। তিনি কেশপুরের সীমাগেরিয়ার বাসিন্দা ছিলেন। ইসরাতন বিবি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। পরে মৃত্যু হয় তাঁর। খবর পেয়েই মৃতার বাড়িতে যান স্থানীয় তৃণমূল প্রার্থী শিউলি সাহা। পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। শিউলি বলেন, এটা গণতন্ত্রের লজ্জা। পরিবারের সবার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় উনি খুব টেনশনে ছিলেন। আজ ভোট দেওয়ার পরেই তিনি মারা গেলেন। এই ঘটনার জন্য জ্ঞানেশ কুমারের লজ্জা হওয়া উচিত। পরিবারের দাবি, দীর্ঘ দিন ধরেই ভোটার তালিকায় নাম থাকা নিয়ে উদ্বেগে ছিলেন ইসরাতন বিবি। তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম এসআইআর-এ কাটা পড়েছিল এবং পরিবারের বাকি সদস্যদের নামও তালিকা থেকে বাদ গিয়েছিল। এই নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

Be the first to comment