‘যুদ্ধ কোনও সমাধান নয়’, ভারত-পাকিস্তানকে শান্তির বার্তা রাষ্ট্রসংঘের মহাসচিবের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-পাকিস্তান যুদ্ধ এড়াতে এবার বার্তা দিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস সোমবার এক বিবৃতি জারি করে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, এই হামলার জন্য দায়ীদের অবশ্যই আইনানুগ উপায়ে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, যুদ্ধ কোনও সমাধান নয়। ভারত-পাকিস্তান ২ পক্ষকেই সামরিক সংঘাত এড়াতে আবেদন জানিয়েছেন তিনি। গুতেরেস উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে ‘সর্বোচ্চ’। ভারত-পাকিস্তানের সম্পর্ককে এহেন উত্তপ্ত পর্যায়ে পৌঁছতে দেখে আমার কষ্ট হচ্ছে। পহেলগাঁও কাণ্ডের এক সপ্তাহ পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেছিলেন আন্তোনিও গুতেরেস। সেই সময় তিনি পহেলগাঁও হামলার কঠোর নিন্দা করেছিলেন। তবে রাষ্ট্রসংঘের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। কিন্তু সোশাল মিডিয়ায় জয়শংকর এবং শাহবাজ দু’জনই আন্তোনিওর সঙ্গে বার্তালাপের বিষয়টি জানিয়েছিলেন।
উল্লেখ্য ভারত-পাকিস্তান দুই দেশই যুদ্ধ অবশ্যম্ভাবী ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে। যা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে উপমহাদেশজুড়ে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপও নিয়েছে। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের এই বার্তা আদৌ উত্তেজনা প্রশমনে কোনও ভূমিকা নেয় কিনা সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*