ভাঙা হল WBCUPA-র কমিটি

Spread the love

রোজদিন ডেস্ক : ঢেলে সাজানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন৷ সেই লক্ষ্যে বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে ওয়েবকুপা (WBCUPA), ডব্লুবিপিটিএ ও ডব্লুবিএসটিএ সংগঠনের রাজ্য ও জেলা কমিটিগুলিকে ভেঙে দেওয়া হল৷ পুজোর পর রাজ্য ও জেলা নেতৃত্বের নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে সংগঠনের পক্ষ থেকে৷ তবে কেন এই কমিটিগুলি আচমকা ভেঙে দেওয়া হল৷ এই নিয়ে দলের তরফে খোলসা করে কিছু জানাম হয়নি। স্বয়ং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুও মুখ খোলেননি। ফলে তৈরি হয়েছে নানা জল্পমা। তবে বেশ কিছুদিন ধরে একাধিক অভিযোগ আসছিল নেতৃত্বের কাছে। তার সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা তাও পরিষ্কার নয়। এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, সাংগঠনের পুনর্গঠনের প্রেক্ষিতে, WBCUPA, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। নবনিযুক্ত রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম উৎসবের পরেই জানান হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*