‘খেয়াল রাখতে হবে, বাইরে থেকে কোনও জঙ্গি যেন বাংলায় আশ্রয় না নিতে পারে’, উত্তরবঙ্গ থেকে পুলিশকে কড়া বার্তা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রীর তিনদিনের উত্তরবঙ্গ সফরের আজ শেষদিন। বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে পুলিশকে সাবধান করে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘পুলিশকে খেয়াল রাখতে হবে, বাইরে থেকে কোনও জঙ্গি যেন আশ্রয় না নিতে পারে।’
গোটা রাজ্যের মানুষকে কার্যত সাবধান করে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অসম, বিহার থেকে বাংলায় লোক ঢুকছে। আমাদের লোকের আধার নম্বর-সহ ডিটেলস নিয়ে চলে যাচ্ছে। এটা কেন হবে? অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে ডিটেলস দেবেন না। ঝাড়গ্রাম, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় এরকম টিম ধরা পড়েছে। খেয়াল রাখতে হবে, বাইরে থেকে কোনও জঙ্গি যেন রাজ্যে আশ্রয় না নিতে পারে।’
এরপর জেলাশাসক-সহ ভোটার লিস্টের কাজের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিকদের কার্যত সতর্ক করে তিনি আরও বলেন, ‘ভোটার লিস্ট নিয়ে ডিএম-সহ সকলকে বলব, নিজেরা বসে কাজ দেখুন। সকলে খারাপ বলছি না, তবে সর্ষের মধ্যে ভূত আছে। এটা নজর দিতে হবে। ভোটার লিস্টের কাজের ক্ষেত্রে প্রশাসনের একাংশের মধ্যে গাছাড়া মনোভাবও দেখা যায়। সারপ্রাইজ ভিজিটে গিয়ে হাতে কলমে সেই অভিজ্ঞতা হয়েছে আমাদেরও। আমি মুর্শিদাবাদে মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে গিয়ে দেখেছিলাম, ভোটার লিস্টের কাজের জন্য রুম রয়েছে, কিন্তু কেউ নেই! এটা কেন হবে?’ একজনের নাম তিন জায়গায় তোলা হয়েছে। এক্ষেত্রে নাম বাদ দিতে গিয়ে দেখতে হবে যেন আসল লোকের নাম না বাদ যায়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যথাযথভাবে।’
এরই পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষকে সজাগ থাকতে বলেছেন ফেক নিউজ, ফেক ভিডিও থেকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*