পুজোর বাজার ছাতা হাতে। আবহাওয়া দফতরের তেমনই পূর্বাভাস। ফের রাজ্যে ঝড়বৃষ্টি। ঘূর্ণাবর্তের কারণে এই সপ্তাহে অনেক জেলায় ঝড়বৃষ্টি। জানালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা তেও ঝড়বৃষ্টির কথা জানলো আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গও ছাড় পাচ্ছে না। সেখানেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
হাওয়া অফিস জানিয়েছে, ” পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আপাতত অবস্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।”
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment