নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

Spread the love

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যের উত্তর ও দক্ষিণের বিভিন্ন জেলায় সামনের এক সপ্তাহ ধরে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে চলেছে।

হাওয়া অফিস বলছে, আজ, শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসও বইতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবার শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকার কারণেই এই পরিস্থিতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*