আরব আমীর শাহিতে দুই রোবটের বিয়ে!

Spread the love

রোজদিন ডেস্ক: এবার সংযুক্ত আরব আমীর শাহিতে ( ইউ এ ই) তে বিয়ে হোল দুই রোবটের! বরের নাম বু সুনাইদাহ, কনের নাম মোজা। সম্প্রতি দুবাই এ মহা সমারোহে তাদের বিয়ে দেন ইউসুফ লুতাহ। তাঁর কথায়, রোবট দূরের বা জটিল কিছু নয়। তারা এখন সবার জীবন ও ভবিষ্যতের অংশ হয়ে উঠেছে। শুধু প্রচার পাওয়া নয়, রোবটিক্স কে পরিচিত, সহজ লভ্য ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করে তুলতে এই অভিনব বিয়ের আয়োজন বলে তিনি জানান। এই উপলক্ষে আতসবাজি, অতিথি আপ্যায়ন ইত্যাদি সব ই করা হয়। উপস্থিত অতিথিরা এই অভিনব বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। বিয়ের পর রোবট নবদম্পতি সমাজ মাধ্যমে অংশ গ্রহণ কারীদের ধন্যবাদ ও দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*