পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ‘বিস্তর অনিয়ম’, চিঠি পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ‘গুরুতর অনিয়ম’ হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।

তবে এ ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাঠগড়ায় তোলা হয়েছে। এই আবহে গত এক বছরে যত ফর্ম ৬নং জমা পড়েছে, তা পরীক্ষা করে ১৪ আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মনোজকুমার।

চিঠিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, ভোটার তালিকায় নতুন নাম তোলার ক্ষেত্রে ১৯৬০ সালের ভোটার রেজিস্ট্রেশন আইন মেনে পদক্ষেপ করা হয়নি। সোজা কথায় ‘অনিয়ম’ হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাত্র ১ শতাংশ ফর্ম পরীক্ষা করেই বিস্তর অনিয়ম ধরা পড়েছে। এ ক্ষেত্রে ERO’ কে কাঠগড়ায় তুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁরা ভুয়ো আবেদন জমা নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*