ভাঙরা নেচে মঞ্চ মাতালেন উইল স্মিথ

Spread the love

ভাঙরা নাচছেন উইল স্মিথ। অভিনেতা-পরিচালক ফারহান আখতারের কাছ থেকে শিখছেন পাঞ্জাবের ভাঙরা নৃত্য । ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন দুই লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ফারহান লিখেছেন, কী অসাধারণভাবে, কী অনায়াসে এই শান্ত মানুষটি। সমস্ত হৃদয় জয় করেছেন অকপটতা ও বুদ্ধি দিয়ে। ভাঙরাও নেচেছেন।

হিন্দুস্তান টাইমসের লিডারশিপ সামিটে অংশ নিয়েছিলেন মার্কিন তারকা উইল স্মিথ। সিনেমা নিয়ে তিনি কথা বলেন ফারহান আখতারের সঙ্গে। বলিউড সিনেমা নিয়ে তাঁর ইচ্ছের কথাও জানান। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেই কাজ করার ইচ্ছার কথা জানালেন। তিনি বলেন ‘বলিউডের নাচ আমার খুব পছন্দ।১৫ বছর আগে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হয়েছিল। একসাথে কিছু করার ব্যাপারে আমাদের আলাপ হয়েছিল। কিন্তু কাজ করা নিয়ে কোনও দিনও আলোচনা বেশি দূর গড়ায়নি। সুযোগ হলে আমি তাঁর সঙ্গে সিনেমা করব’। তবে ঐশ্বরিয়ার সঙ্গে কাজের ব্যাপারে এবারই প্রথম আগ্রহ দেখালেন নয়। ‘দ্য মেন ইন ব্ল্যাক’ অভিনেতা তাঁর ‘হিচ’ ছবিতে তাঁকে নিতে চেয়েছিলেন। কিন্তু সময় দিতে পারেননি প্রাক্তন বিশ্বসুন্দরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*