রোজদিন ডেস্ক :
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নাচের অনুষ্ঠানে গিয়ে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠেছিলেন অসমের এক তরুণী। কিন্তু আর বাড়ি ফেরেননি। বুধবার রহস্যজনকভাবে অন্ধ্রপ্রদেশের এক জঙ্গলে তাঁর মৃতদেহ মিলেছে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, রাত বারটার পর বিশাখাপত্তনম থেকে ছাড়া ট্রেনে উঠেও কিভাবে আর অসম ফিরলেন না তিনি?
সূত্রের খবর ট্রেন ছাড়ার পর তরুণী মাকে মেসেজ করেছিলেন, তাঁর খুব ভয় করছে। কেন ভয়, কিসের ভয়, বিশদে কিছুই জানান নি। ৫ অক্টোবর থেকে ছাড়া ওই ট্রেনে ৭ অক্টোবর সকালে অসমের গৌহাটিতে পৌঁছয়।। তিনি না ফেরায় উদ্বিগ্ন পরিবার পুলিশে খবর দেয়। ৬ অক্টোবর গভীর রাতেও মায়ের সঙ্গে তাঁর কথা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে ট্রেনের কামরা থেকে তরুণীর ব্যাগ উদ্ধার করলেও তাঁর কোন খোঁজ পায় নি।বুধবার অন্ধ্রপ্রদেশের মলয়াপুরমের কাছে রেললাইনের ধারের জঙ্গলে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তিনি ট্রেনের কামরা থেকে কিভাবে ওই জঙ্গলে গেলেন, এতে বিস্মিত তাঁর পরিবার, পুলিশও। তাঁর সঙ্গে ট্রেনে আর কেউ ছিলেন কিনা, কেন তিনি ভয় পাচ্ছেন বলে মাকে ট্রেন ছাড়ার কিছু পরে জানিয়েছিলেন, সব তদন্ত করছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় অসমে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

Be the first to comment