রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কাছে আজ এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ ধরে পুলিশ।হাজরা মোড়ের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
দেবাঞ্জন চ্যাটার্জি নামের ওই যুবক সল্ট লেকের এক বেসরকারি স্কুলে কাজ করেন। তাঁর গতিবিধিতে সন্দেহ হওয়ায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। তাঁর কাছে আগ্নেয়াস্ত্রর বৈধ লাইসেন্স থাকায় ছেড়েও দেয় পুলিশ। তবে এই ঘটনা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও গুজবও ছড়ায়।

Be the first to comment