উত্তরাখন্ডে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :
উত্তরাখন্ডের আলমোড়ায় এক বিদ্যালয়ের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা সামনে আসে। ডাবরা গ্রামে একটি সরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা খেলার সময় ঝোপের মধ্যে কিছু পড়ে থাকতে দেখে। বিদ্যালয়ের অধ্যক্ষ পুলিশকে খবর দিলে তারা গিয়ে ১৬১ টি জেলাটিন স্টিক উদ্ধার করে। কে বা কারা কি উদ্দেশ্যে তা রেখেছিল, পুলিশ তদন্ত করছে। অত্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন এই বিস্ফোরক সাধারণত পাহাড় ফাটানো, রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে তা ঝোপের মধ্যে কেন ফেলা হয়েছিল, পুলিশ কে তা ভাবাচ্ছে। অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত চলছে। দিল্লি তে চলতি মাসে লাল কেল্লার কাছে ভয়ংকর বিস্ফোরণের পর দেশব্যাপী সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে সরকারি বিদ্যালয়ের কাছে এক লপ্তে এত বিস্ফোরক উদ্ধারে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ কোন রকম গুজবে কান না দিতে আর্জি জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*