দুপুর একটা অবধি ভোট পড়ল ৬২.১৮%

Spread the love

রোজদিন ডেস্ক :
চড়া রোদ, গরম প্রায় সর্বত্রই। তা উপেক্ষা করেই ভোটের লাইনে ঢল নেমেছে আমজনতার। দুপুর একটা অবধি ভোট পড়ল ৬২.১৮%। সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ আসনে। ভোটের হার ৭১.০৭%।
এই সেই শামসেরগঞ্জ, যেখানে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় পিতা পুত্রকে।
অন্যতম হট স্পট নন্দীগ্রামে ও ভোটের হার কম নয়, দুপুর একটা অবধি ভোট পড়ল ৬৫.৪৬%। এখানে বিজেপির শুভেন্দু অধিকারী ভোট দিতে এলে টিএমসি কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান, জয় বাংলা ধ্বনি দেন।
তাঁর প্রধান প্রতিপক্ষ টিএমসি-র পবিত্র করের দাবি, এবার তাঁদের ফলই ভাল হবে।
২০২৪ সালের তুলনায় এবার ভোটের হার বেশি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছেন। কৃষ্ণনগরের সভায় তিনি বলেন, গত ৫০ বছরে সব থেকে কম হিংসার ঘটনা হয়েছে।
উত্তরবঙ্গের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে টিএমসি কর্মীদের মারধরের ঘটনায় কমিশন রিপোর্ট চেয়েছে।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেবেন। ভোটের পর টিএমসি-র এই ধরনের ব্যবহারের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বীরভূমের মুরারইতে কংগ্রেস -টিএমসি সংঘর্ষর অভিযোগে উত্তপ্ত এলাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*