পিয়ালী:
গত ৫০ বছরে সবচেয়ে কম ভোট হিংসা বললেন প্রধানমন্ত্রী। ভয় ও ভরসার ভেতর লড়াইয়ে ভরসা জিতবে ভরসা আগে বাড়বে, পরিবর্তনের আঁধি আমি দেখতে পাচ্ছি। একটাই আওয়াজ উঠছে পাল্টানো দরকার, উল্টানো দরকার।
যেখানে যেখানে বেশি সংখ্যায় ভোটদান হয় সেখানে বিজেপি প্রচন্ডভাবে বিজয় পায়। আমি পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি।

চার মে বাংলাতে বিজেপির বিজয় উৎসব হবে, চারদিকে পদ্ম ফুল ফুটবে। মিষ্টি বিতরণ তো হবেই ঝাল মুড়িও বিতরণ হবে। এই ঝাল মুড়ি নিয়েও বিতর্ক হয়েছে শুনেছি ঝাল মুড়ি তো আমি খেলাম কিন্তু ঝাল টিএমসির লাগলো।
কয়েকটি জেলায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না।
বাংলায় বললেন তৃণমূলের যাওয়া নিশ্চিত।
১৫ বছর আগে বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলকে জিতিয়েছিল মানুষ, বাজিয়েছিল বিউগল। আজ তৃণমূলের জঙ্গল রাজের বিরুদ্ধে মানুষ শঙ্খনাদ করছে।

ভয় আউট, ভরসা ইন। ভয় থেকে মুক্তি পেতে বিপুল সংখ্যায় বিজেপিকে ভোট দিচ্ছে সাধারণ মানুষ।
তৃণমূলের যাওয়া নিশ্চিত, কৃষ্ণনগরের সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তৃণমূল কংগ্রেস সংসদে কংগ্রেসের সঙ্গে মিলে মহিলা বিলকে রুখে দিল, এর জন্য বাংলার জনতা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না।

Be the first to comment