দশে দশ

Spread the love
  1. আমজনতাকে কিছুটা স্বস্তি দিয়ে তেল সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৭৪ টাকা কমাচ্ছে। এর ফলে ১৯ কিলোর বাণিজ্যিক গ্যাসের দাম বুধবার থেকে ৩০৮১ টাকা ৫০ পয়সা হচ্ছে।
  2. এসআইআরের প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেস সহ ২৩টি রাজনৈতিক দল ও নির্দল সাংসদ কপিল সিবাল যৌথভাবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সুর্য কান্তকে চিঠি দিয়েছেন।
  3. মৃত ব্যক্তির নামে জাল দলিল তৈরি করে জমি বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক জন । ধৃত ব্যক্তি এক জন মাটি মাফিয়া বলে অভিযোগ। ওই ব্যক্তি তৃণমূল ঘনিষ্ঠ বলেও স্থানীয় সূত্রে খবর। তাকে গ্রেপ্তার করেছে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ।
  4. হাওড়ার রামরাজাতলার কানাইলাল ভট্টাচার্য কলেজে এসএফআই এবং এবিভিপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, অভিযোগ ও পাল্টা অভিযোগকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
  5. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির জন্য কমলা ও লাল সতর্কতা জারি রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং শুক্রবারের পরে আগামী চার দিন উত্তরবঙ্গে আর খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
  6. হরিয়ানার অম্বালা জেলার বারারা এলাকার ধানৌরা গ্রামে ২২০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুর মৃত্যু। সেনা-এনডিআরএফ ও সমস্ত উদ্ধারকারী দলের ২১ ঘণ্টার অভিযানের পরে বুধবার ভোররাতে চার বছরের শিশুটিকে ওই গভীর গর্ত থেকে বার করে আনা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
  7. বুধবার সকালে হরিয়ানার আম্বালার মিঠাপুরে তিন পথচারীকে পিষে মারল গাড়ি। ঘটনাস্থলেই তিনজন মারা যান।
  8.  বুধবার ভোররাতে রাজস্থানের দৌসা জেলার কোলয়া থানা এলাকার ধানাওড়ায় যাত্রিবাহী বাস সামনের চলন্ত ট্রাকে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই বাসে আগুন ধরে যায়। ঝলসে মারা যান বাসের আট যাত্রী। জখম হন ২২ জন।
  9. দিল্লির উত্তর নগর এলাকায় এক শোরুমে সকালেই ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন।
  10. বিদায় জার্মানি, নেদারল্যাণ্ডসের, প্রি কোয়ার্টার ফাইনালে উঠেই পোস্ট নেইমারের

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*