- আজ রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার শেষ দিন আজকের সভায় থাকবেন রাহুল, স্ট্যালিন, অখিলেশ সিং যাদব, তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য, মুকেশ সাহানি, পাপ্পু যাদব এবং বাংলা থেকে পাঠানো প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান ও ললিতেশ তেওয়ারি।
- কাটোয়ার বুনদিঘির পাড়ে পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত একজন শিক্ষক ও ছাত্র। ডিঙ্গি নৌকা চড়ার সময় ঘটে এই দুর্ঘটনা।
- কৃষ্ণনগরে গুলি করে ছাত্রী খুনের ঘটনায় সাত দিন পরে গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ট্রানজিট রিমান্ডে আনা হবে দেশরাজকে।
- আজ থেকে শুরু রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন।
- তারাতলা থেকে জিনজিরা বাজার পর্যন্ত রাস্তা বেহাল। পিচের প্রলেপ ছেড়ে বেরিয়ে এসেছে কঙ্কাল। গড়িয়া বাজার থেকে সোনারপুর-এর অবস্থা বা গড়িয়া বাজার থেকে বারুইপুরের অবস্থাও তথৈবচ। রাস্তা যেন মরণ ফাঁদ। দুর্গাপুজো আসন্ন, তার আগে রাস্তা কি সারানো হবে প্রশ্ন এলাকাবাসীর?
- বৃষ্টির মধ্যে দুর্বিষহ সোনারপুরের খেয়াদা দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের রাস্তা। রাস্তা না পুকুর ঠাহর হয় না। কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তাও খানাখন্দ, গর্তে ভর্তি। চলছে রাজনৈতিক চাপানউতর।
- আর শুধু খিচুড়ি বা ডিমের একঘেয়ে মেনু নয়, মিড ডে মিলে আসতে চলেছে মাছ। পাতে পড়বে মাছের ঝোল বা মাছ ভাজা, এইরকমই চিন্তা ভাবনা সরকারের।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনি-কে মেন্টর চায় বিসিসিআই।
- আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হতে পারে আজ।
- বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জেই খুশি থাকতে হলো সাত্ত্বিক চিরাগ-কে।

Be the first to comment