দশে দশ

Spread the love
  1. আজ সংকল্পপত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  2. রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ-সহ ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
  3. ভোটের মুখে রাজ্য পুলিশে ফের রদবদল করল নির্বান কমিশন। এক ধাক্কায় ১৪৯ জন আধিকারিককে সরিয়ে দেওয়া হল। তালিকায় রয়েছেন ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা।
  4. জোট ভেঙে  একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আসাউদ্দিন ওয়াইসির পার্টি এআইএমআইএম। এর নেপথ্যে ভাইরাল ভিডিয়োটিই রয়েছে বলে মনে করা হচ্ছে।
  5. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো রাজ্য পুলিশের এসিপি অনির্বাণ চক্রবর্তীর (৫৭)। দিল্লিতে ডিউটিতে থাকাকালীন হঠাৎই তাঁর হার্ট অ্যাটাক হয়। বৃহস্পতিবার রাতে দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। রাতেই তাঁর মৃত্যু হয়।
  6. ঝাড়গ্রাম জেলার মানিকপাড়ার কুমারীর জঙ্গল থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকায় প্রবেশ করে প্রায় ৫০ টি হাতির একটি দল।
  7. গোসাবার রাঙাবেলিয়া অঞ্চলে বিজেপির একটি ঘরোয়া বৈঠক ছিল। ওই বৈঠকে ঢুকে বিজেপি কর্মীদের উপর তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন।
  8. উত্তরপ্রদেশের আগ্রায় শুক্রবার সাত সকালে বাড়ি ভেঙে দুর্ঘটনা। কিনারি বাজারের রাওয়াতপাড়া এলাকায় ঘটেছে ঘটনাটি। বহুদিনের পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় ধসে পড়েছে বাড়ির একাংশ। হতাহতের কোনও খবর নেই।
  9. বর্তমানে যুদ্ধবিরতির অধীনে ইরান হরমুজ প্রণালী দিয়ে দিনে ১৫টি জাহাজকে যাতায়াতের অনুমতি দিয়েছে। এই চলাচল সম্পূর্ণভাবে ইরানের অনুমোদন এবং আইআরজিসি-র সরাসরি তত্ত্বাবধানে থাকা একটি নির্দিষ্ট প্রোটোকলের ওপর নির্ভরশীল।
  10. পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জটিলতা অব্যাহত থাকার জেরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অশোধিত জ্বালানি তেলের দাম।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*