জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেতারে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে কলকাতায় রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু রেড রোডে নয়, জেলাগুলিতেও স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে সব দলের জনপ্রতিনিধিদের। সেখানে শাসক–বিরোধী বাছবিচার করা হচ্ছে না বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
অসমের পাশে দাঁড়াতে বিধানসভা থেকে শুভেন্দু আগেই ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাঠানো হবে প্রতিবেশী রাজ্যে। কথা মতোই কাজ। অসম সরকারের কাছে ১০ কোটি পাঠাল শুভেন্দু-সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী।
প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-এর পর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। নির্মল ও সঞ্জীব ছাড়া আরও এক অভিযুক্ত সোমনাথ দে-র বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। এখনও তাঁর খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে।
এবার কালীঘাট মন্দিরের জন্য তৈরি হবে পুলিশ ফাঁড়ি। কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। তাঁদের নেতৃত্ব থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার।
নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ পেতেই উত্তরবঙ্গের দু’টি জেলায় অভিযান চালালো পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ওই অভিযান চালানো হয়। দু’টি অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৪ জনকে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বালি তোলার সামগ্রী।
দেড় মাস জেল খাটার পর বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে আসতেই বিজেপি কর্মীদের রোষের মুখে পড়তে হলো দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মেঘনাদ দাসকে। প্রধান–সহ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের সদস্যদের পদত্যাগের দাবিতে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা।
বারাসত পুরসভার প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে রাতের অন্ধকারে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার সৌমেন আচার্য।
উত্তরাখণ্ডের চামোলিতে টানেল ধসে এখনও পর্যন্ত ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ১৪ জন। টানেলের ভিতরে থাকা ২২ জন শ্রমিকের মধ্যে ২১ জনের হদিশ মিলেছে। এক জন শ্রমিক এখনও টানেলের ভিতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শুক্রবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে চলেছে। তার জেরে কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Be the first to comment