Netaji controversy : চাপের মুখে পিছু হটলেন অনন্ত মহারাজ, চেয়ে নিলেন ক্ষমা

Spread the love

প্রতিবেদন: দেশের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক তথা দেশনায়ক নেতাজি (Netaji) সুভাসচন্দ্র বোস সম্পর্কে প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। এই নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে সমাজমাধ্যম। কিন্তু নিজের অবস্থান থেকে পিছু হটতে রাজি ছিলেন না অনন্ত মহারাজ। এরপরই খোদ মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের দেওয়া তাঁর বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার ঘোষণা করেন। সেই সঙ্গেই তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন নেতাজিকে অসম্মান করা কোনও ভাবেই মেনে নেবে না সরকার। এই অবস্থায় প্রবল চাপে পড়ে যান বিজেপি সাংসদ। চাপের মুখে অবশেষে পিছু হটলেন তিনি। তাঁর নেতাজি নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এক ভিডিয়ো বার্তা পোস্ট করেন বিজেপি সাংসদ। সেখানে তিনি একটি লিখিত বিবৃতি পাঠ করেন। তাতে বলেন, “নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি। নেতাজি সম্পর্কে আমার কিছু অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

এর আগে বুধবার স্বয়ং মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, নেতাজিকে নিয়ে কোনও অবমাননাকর কথা বলা বা পোস্ট করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। প্রয়োজনে পুলিশ গ্রেফতারও করতে পারে। মনে করা হচ্ছে, এরপরই সুর নরম করলেন অনন্ত মহারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*