suicide attempt in medical College : এবার কলকাতা মেডিক্যাল কলেজ, হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা মহিলা স্বাস্থ্য কর্মীর

Spread the love

প্রতিবেদন: কলকাতা এনআরএস হাসপাতালের মধ্যেই কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু। ডিউটিতে থাকাকালীনই ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার হয় ওই নার্সের দেহ। বুধবার রাতের এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য প্রশাসন। এই ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে ফের রাজ্যের অন্যতম বৃহত্তম এক সরকারি হাসপাতালের (Medical college) মধ্যে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা স্বাস্থ্য কর্মী। তড়িঘড়ি তাঁকে করে হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। চুক্তিভিত্তিক ওই কর্মীর নাম মুমতাজ বেগম। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কর্মী চুক্তির ভিত্তিতে অনেকদিন ধরে মেডিক্যাল কলেজের এসএসবি বিল্ডিংয়ে কর্মরত। বৃহস্পতিবার রাতে কোনও বিষয় নিয়ে পাশের বিল্ডিংয়ের কয়েকজন সহকর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চরমে উঠলে ওই কর্মী ব্লেড দিয়ে আত্মহননের চেষ্টা করেন। ফলে তিনি গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে রাতেই হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আপাতত বিপদ কেটে গিয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*