- আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালেই কাঁথির বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরে আসবেন শুভেন্দু। দুপুরে পৌঁছাবেন দিল্লি।
- আজ, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডি দপ্তরে। বিধানসভায় সই জাল-কাণ্ডেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। এ দিন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি।
- দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই তর্কে জড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ।
- তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিন বাড়িছাড়া ছিলেন। সদ্য বাড়ি ফিরেছিলেন দত্তপুকুরের মোচপোল এলাকার বিজেপি কর্মী নুরুল হোসেন। কিন্তু নতুন সরকারের আমলেও ফের হামলার শিকার হলেন তিনি। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- নিরপরাধ মানুষকে জেল খাটানো, বিরোধীদের ভয় দেখানো, হুমকি, তোলাবাজি–সহ বিভিন্ন অভিযোগে প্রকাশ্য রাস্তায় খুঁটিতে বেঁধে এক তৃণমূল নেতা সৌমেন পাত্র-কে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়, উত্তর ২৪ পরগনার পার হাসনাবাদে।
- নদিয়ার কল্যাণীতে তিনটি তালাবন্ধ ফ্ল্যাট খোলার জন্য রানাঘাট দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীকে নোটিস পাঠায় কল্যাণী থানার পুলিশ। সময় পেরিয়ে গেলেও কোনও জবাব আসেনি প্রাক্তন তৃণমূল বিধায়কের পক্ষ থেকে। এর পরেই তিনটি ফ্ল্যাটই সিল করে দিয়েছে পুলিশ।
- হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত রানিহাটি পুরাতন বাজারে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন চন্দন কাঁড়ার নামে স্বর্ণ ব্যবসায়ী। সেই সময়ই তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। পিঠে থাকা গয়নার ব্যাগটি ছিনিয়েও নেয়। চন্দন বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়।
- রবিবার, ১৪ তারিখ ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। দীর্ঘ ৮ ঘণ্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।
- আজ রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে কালবৈশাখীরও সম্ভবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- রবিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণ। প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে।

Be the first to comment