ঝাড়খন্ডে র পরিত্যক্ত কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে মৃত চার

Spread the love

রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডের রামগড়ের চাপরি – বুমরি এলাকায় এক পরিত্যক্ত কয়লা খনিতে বিষাক্ত গ্যাসে চারজন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। সূত্রে র খবর, কয়েকজন মিলে ওখানে কয়লা তুলতে যান। প্রথমে একজন নীচে নেমে জ্ঞান হারান। তাঁকে উদ্ধার করতে অন্য তিন জন নামলে এক ই পরিস্থিতি হয়।
অন্যরা আতঙ্কিত হয়ে চিৎকার, চেঁচামেচি করলে গ্রামবাসীরা জড়ো হন। পুলিশ, সি সি এলের প্রতিনিধি রা এসে খনি থেকে চারজন কে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুজন কে চিকিৎসক রা মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসা চলাকালীন শেষ নিশ্বাস ফেলেন। মর্মান্তিক এই ঘটনা য় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। পরিত্যক্ত খনিতে না যেতে, না নামতে বারবার সতর্ক করা সত্বেও এই ঘটনা হওয়ায় উদ্বিগ্ন খনি কর্তৃপক্ষ। যদিও এই খনি তাঁদের এলাকার বাইরে বলে সি সি এল কর্তৃপক্ষ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*