রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি বলে তোপ দাগলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। শনিবার তাঁকে নিশানা করে তিনি মনে করিয়ে দেন সারদা, ডেলো পাহাড় ইত্যাদি র কথা। তাঁকে আমগাছের সঙ্গে তুলনা করে বলেন, অভিষেক ব্যানার্জি সহ অন্যরা সেই আমগাছের ডালপালা ছাড়া কিছু নয়। এরা তো সেদিনের। আসল তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ই বলে তিনি মন্তব্য করেন।
বলেন, নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, পানীয় জলের অভাব ইত্যাদি সমস্যা ছাপিয়ে শুধু খোকাবাবু ( অভিষেক ব্যানার্জি) কে নিয়ে কথা হচ্ছে। চৌর্যবৃত্তি র শিক্ষা মমতা ব্যানার্জি ই দিয়েছিলেন।।নিপুণ ভাবে সব করেছেন। দলের মাথা তো মমতাই, তাঁকেই ধরুক বলে মন্তব্য করেন।
বিজেপি র হাত যাঁরা শক্ত করতে চাইছেন, তাঁরা কেন ফের মমতা ব্যানার্জি র নেতৃত্ব চাইছেন না তিনি প্রশ্ন তোলেন।
এখন কোন এম এল এ /এম পি কোন দিকে গেলেন, তাই শুধু চলছে,, রাজ্যে কি আর কোন সমস্যা নেই বলে তিনি প্রশ্ন তোলেন। , এই সব নাটক এখন বন্ধ হোক বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

Be the first to comment