দশে দশ

Spread the love
  1. উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্য সরকারের অগ্রাধিকারে রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফেরানো। ছাত্রভোট তখনই হবে, যখন কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী থাকবে।
  2. রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুজোর আগেই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ৪৬৮টি নতুন বাস পাচ্ছে রাজ্য। এর মধ্যে যেমন ইলেকট্রিক বাস থাকবে, তেমনই সিএনজি বাসও থাকবে।
  3. পুরনিয়োগ দুর্নীতি মামলায় আতসকাচের নিচে মদন মিত্রের পরিবার। তাঁর স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি।
  4. ইডির নোটিস পৌঁছনোর পর মঙ্গলবার রাতে মদন হাজির এন্টালির তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত শিবিরের অপর সদস্য সন্দীপন সাহার বাবা তথা এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক করেন তিনি।
  5. আদালতের নির্দেশ মেনে আজ বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  6. কেশিয়াড়ির খাজরা থেকে ধৃত তৃণমূল ঘনিষ্ঠ পীযূষ চন্দের বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্রও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  7. পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গুলি, আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি ভারতের
  8. অযোধ্যার রামমন্দিরের অনুদান চুরির তদন্তের ফাইনাল রিপোর্ট আজ, বুধবার পেশ হতে পারে। সূত্রের খবর, স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওই রিপোর্ট জমা দেবে উত্তরপ্রদেশ সরকারের কাছে।
  9. কর্নাটকের কালাবুরাগি সেন্ট্রাল জেল থেকে পালিয়ে যাওয়া তিন বন্দিকে ধরতে পুলিশের বিশেষ অভিযান।
  10. পাঞ্জাবের বাসিন্দা নীতীশ কৌশলকে খুঁজছে আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই। খুন, অপহরণ, মাদক পাচার, তোলাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানব পাচারের মতো একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*