দশে দশ

Spread the love
  1. মহারাষ্ট্রের সোলাপুর জেলায় দুর্ঘটনায় মৃত আট তীর্থযাত্রীর পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহত সাত জনকে মাথা পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তীর্থযাত্রীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী।
  2. অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্ত করবে এবার সিআইডি। দিঘার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. দিঘায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে আর ১০ টাকার ট্যাক্স নেওয়া হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠকে দিঘাকে ঢেলে সাজার একাধিক পরিকল্পনার পাশাপাশি এ কথাও জানান তিনি।
  4. স্বপন দাশগুপ্ত বলেছেন, ‘রাজ্যের মাথায় আট লক্ষ কোটি টাকার বেশি দেনা। একটা ফিনানশিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সেটা সবাই জানে। তা সত্ত্বেও শিল্প ও পরিকাঠামোগত উন্নয়নে পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরিয়ে আনতে তৎপর রাজ্যের বিজেপি সরকার।
  5. রেশন কার্ড বিশেষ করে অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ড নিয়ে কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। তা স্পষ্ট করে জানিয়ে দিলেন পুরুলিয়ার পাড়ার বিধায়ক তথা রাজ্যের পূর্ত ও অনগ্রসর দপ্তরের প্রতিমন্ত্রী নদিয়ারচাঁদ বাউড়ি।
  6. জাল সই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করল রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডি।
  7. এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৫১ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
  8. স্বনির্ভর গোষ্ঠীর জন্য সরকারি মুরগিই চুরি করে নেওয়ার অভিযোগ। ধরা পড়তেই তৃণমূল নেতার উপর ক্ষোভ উগরে দিলেন বিক্ষোভকারীরা। কাঁচা ডিম ছুড়ে ছুড়ে কার্যত ‘স্নান’ করিয়ে দিলেন। ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল স্বনির্ভর গোষ্ঠীর অনুদানের ২৫টির বেশি মুরগি। সেইসঙ্গে বেশ কয়েকটি সেলাই মেশিন, আলমারি ও বস্তা ভর্তি সরকারি নথি ও ফাইল। ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়ার। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বিশ্বজিৎ দাস।
  9. ট্রেনে আগুন লাগার আতঙ্ক, চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীরা। এমনই দুর্ভাগ্য, সেই সময় পাশের ট্র্যাকে ট্রেন চলে আসে। ট্রেনে ধাক্কা লেগে মৃত্যু হল কমপক্ষে চারজন যাত্রীর। আহত আরও অনেকজন। রবিবার মধ্য প্রদেশের মোরেনা জেলায় হেতামপুর রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
  10. নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার থেকে শুরু হলো বাণিজ্যিক উড়ান পরিষেবা। প্রথম নির্ধারিত সময়ে নয়ডায় অবতরণ করল ইন্ডিগো উড়ান 6E-2278।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*