- এই প্রথমবার কিউ আর কোড দেওয়া স্লিপ বিএলও-রা সব ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। স্লিপে থাকবে ভোটারের ব্যক্তিগত বিবরণ, ভোটকেন্দ্রের অবস্থান, ভোট গ্রহণের তারিখ ও সময়। ভোটকেন্দ্রের মানচিত্রও দেওয়া হবে।
- মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ বিজেপির।
- ডায়মন্ড হারবারে সাঁজোয়া গাড়ি নিয়ে এরিয়া ডমিনেশন করল সিআরপিএফ।
- শেক্সপিয়র সরণি ও বটতলায় নাকা চেকিং, গাড়িতে বান্ডিল বান্ডিল নোট। বান্ডিল বান্ডিল নোটে সাড়ে ১২ লক্ষ টাকা-সহ একজন আটক। বটতলায় গাড়ি থেকে উদ্ধার ৯ লক্ষ টাকা।
- বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোট গ্রহণের সময় প্রভাবিত করার অভিযোগ। তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ বিজেপির।
- দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা সহ সব জেলাতেই।
- অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০–১২ জন।
- বুধবার সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে আচমকাই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর ২৪ জন জওয়ান।
- উত্তরপাড়ার জন্য ইস্তাহার প্রকাশ করলেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
- মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য, “আমরা রাশিয়া ও ইরানের তেলের ওপর যে সাধারণ ছাড় দিয়েছিলাম, তা রিনিউ (পুনর্নবীকরণ) করা হচ্ছে না।”

Be the first to comment