- ফলতার সভা থেকে শুভেন্দু বললেন, ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চালানো হয়। আমি ডিজিপিকে বলব, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।
- আজ বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে মামলার রায়দান কলকাতা হাইকোর্টে। বুধবারই শুনানি শেষ হয়েছিল।
- আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের ফল। বিজ্ঞপ্তি অনুযায়ী, এ দিন দুপুর দেড়টায় সল্টলেকের সেক্টর ১-এ বোর্ডের প্রধান কার্যালয় ‘রূপান্ন’-তে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে রেজ়াল্ট।
- বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ এখন যাদবপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক।
- জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর এলাকার চামড়াপট্টিতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান-শটার), চার রাউন্ড ৮ মিমি কেএফ লাইভ কার্তুজ, তিনটি মোবাইল ফোন এবং দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক-৩৫০ মোটরসাইকেল। ঘটনায় মহম্মদ সাদ্দাম হোসেন সর্দার ও সামিনুর লস্কর-কে গ্রেফতার করে পুলিশ।
- বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ফুলতলা ও রামনগর গ্রাম পঞ্চায়েতে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
- স্বামী গৌতম দাসের সঙ্গে ডিঙি নৌকায় চেপে কাঁকড়া ধরতে গিয়েছিলেন বন্দনা দাস। জঙ্গলে স্বামীর সামনে বাঘের হামলায় মৃত্যু হয় তাঁর।
- সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গ্রামবাসীদের কাছ থেকে হাজার হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের এক সুপার ভাইজারের বিরুদ্ধে।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ জুন থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি।
- শান্তিচুক্তি স্বাক্ষর করল আমেরিকা ও ইরান। বুধবারই শান্তিচুক্তির চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।

Be the first to comment