চলতি মাসে আর হকার উচ্ছেদ নয়,জানালো উচ্চ আদালত

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে চলতি মাসে রেল কর্তৃপক্ষ আর কোন হকার উচ্ছেদ করতে পারবে না। বুধবার উচ্চ আদালতের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই কথা জানান। আদালত জানায়, উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। এই ছাড়া রেল যাঁদের বৈধ হকারের মান্যতা দিয়েছিল, এমন ক্ষেত্রে রেল কে নিজেদের অবস্থান জানাতে হবে। বুধবার যাদবপুর,ব্রেস ব্রিজ, মথুরাপুর, বালিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় রেলের জমি থেকে বস্তি উচ্ছেদ, হকার উচ্ছেদের বিরোধিতা করে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য হকার উচ্ছেদের বিরুদ্ধে জোরালো সওয়াল করেন।
কলক্সতা উচ্চ আদালতের নির্দেশের পর সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বুলডোজার ব্যবহারে বেশি গুরুত্ব দিয়ে ছেন। আগে উনি ই এর বিরোধিতা করতেন৷ রাজ্য সরকার কে আলাপ আলোচনা র মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলে তিনি জানান।
আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন,বহু বছর ধরে কোন্নগরে বাজার আছে, গরিব মানুষের বসবাস আছে,রাতের অন্ধকারে সেখানে বুলডোজার চালানো যায় না। এই সব অমানবিক উচ্ছেদ বন্ধে তিনি আবেদন জানান।
বিচার পতি হিরন্ময় ভট্টাচার্য জানান, আইন মেনে উচ্ছেদ প্রক্রিয়া চালাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*