মার্কিন ইরান চুক্তি, নাবিকদের সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী র আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক: অপেক্ষার শেষ প্রহর প্রায় আগত। আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ বিরতি চুক্তি এই শুক্রবার স্বাক্ষরিত হতে পারে বলে সূত্রের খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র সঙ্গে বুধবার মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের কথা হয়। মধ্য প্রাচ্যে শান্তি সুস্থিতি রক্ষায় ভারতীয় নাবিকদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আনেরিকা ইরান চুক্তিতে নাবিকদের সুরক্ষা র বিষয় যুক্ত করার পক্ষে মত প্রকাশ করেন তিনি। বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে হরমুজ প্রণালী খুলে রাখা খুব ই গুরুত্বপূর্ণ বলে জানান।
মার্কিন রাষ্ট্র পতি জানান,ভারতের সঙ্গে কোন আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি না হলেও তাঁরা ভারতের পাশে আছেন, তাদের সমর্থন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে তিনি অত্যন্ত সুন্দর, দেবদূতের মত বলে প্রশংসা করেন। সঙ্গে টিপ্পনী কেটে বলেন, আসলে উনি খুব ই কঠিন ব্যক্তি।
বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে তাঁদের সম্পর্ক প্রসারিত হচ্ছে বলে জানান ট্রাম্প।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গতি ও শক্তি পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*