- পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে জলমগ্ন বিস্তীর্ণ এলাকার দুর্গত মানুষের পাশে রাজ্য সরকার রয়েছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তাঁদের কাছে পৌঁছে দেওয়াই এখন প্রধান কাজ। কৃষি এবং ঘরবাড়ির সমীক্ষা সাপেক্ষে ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠক শেষে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- কলকাতার প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ার পক্ষে মঙ্গলবার সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি চান, নারীশক্তি জোট বেঁধে ‘টুকরে টুকরে গ্যাং’য়ের বিরুদ্ধে রাজ্য সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করুক।
- নদী দখল করে থাকা ইটভাটা না সরালে বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হবে- মঙ্গলবার চণ্ডীপুর, ভগবানপুর ও পটাশপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে ভাটা মালিকদের এ ভাবেই হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়? ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী দু’মাসের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা কি না, সেই বিষয়ে সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে। তবে ডিভিশন বেঞ্চের বক্তব্য, এখনও এই বিরোধী দলনেতা বাছাই নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। তাই সিঙ্গল বেঞ্চে হলফনামা দিতে বলা হয়েছে উভয়পক্ষকে। মামলায় আদালত বেশ কিছু বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। সেই বিষয় নিষ্পত্তি করবে একক বেঞ্চ।
- শুধুমাত্র ডোমকল বিধানসভার জন্য চালু করা হল, অনলাইনে অভিযোগ করার প্ল্যাটফর্ম ‘আমার ডোমকল পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমেই বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার সঙ্গে সরাসরি যোগাযোগ অর্থাৎ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ জানানো যাবে।
- মঙ্গলবার রাত পৌনে ২টো নাগাদ কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিট) হোটেলে আগুন লাগে। হোটেলটির নাম শিখা ইন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন ৬ জন। মৃতদের ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু।
- আরজি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
- সরকারি তহবিলের প্রায় ১১ লক্ষ টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ও আত্মসাতের অভিযোগ উঠল তমলুক পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। শেখ মোস্তাফা আলি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেছেন পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
- ৫০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্যুরোর (এসিবি) হাতে ধরা পড়লেন এক পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম শুভময় মণ্ডল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাজিরগঞ্জ ফাঁড়িতে কর্মরত ওই কনস্টেবল ঘুষের টাকা নিতে গিয়েই হাতেনাতে ধরা পড়েন।
- পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শালী নদীর জল এখন বিপদসীমার ওপর দিয়ে বইছে।

Be the first to comment