- দেশনায়িকা ইন্দিরা গান্ধির জন্মদিনে রাজঘাটে ‘শক্তি স্থলে’ গিয়ে শ্রদ্ধা জানান করেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং শিল্পপতি ইলন মাস্ককে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে জেমস ডোনাল্ড ভান্স (৬৭)-কে গ্রেপ্তার করল আমেরিকার পুলিশ।
- আমেরিকা থেকে এলপিজি আমদানিতে ভারতের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হল। এবার সস্তায় গ্যাস সরবরাহের উদ্যোগ।
- দক্ষিণ-পূর্ব জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকালে আগুন লাগে জাপানের ওইটা প্রদেশে। ঘটনায় এখনও পর্যন্ত ১৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- সোমবার গভীর রাতে ত্রিপুরার আগরতলায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনার অসম রাইফেলস। সেনার দাবি, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য ৮ কোটি টাকা।
- জেলায় জেলায় শ্রমিক সমাবেশ শুরু করল তৃণমূলের শ্রমিক সংগঠন। জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় INTTUC-র কেন্দ্রীয় সমাবেশ হওয়ার কথা।
- সন্দেহভাজন জঙ্গি হিসেবে ধৃত আহমেদ মহিউদ্দিন সৈয়দকে আমেদাবাদের সবরমতী কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে।ওই জেলের মধ্যেই মহিউদ্দিনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠেছে ওই জেলে বন্দি তিন জনের বিরুদ্ধে।
- বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে মুম্বই বিমানবন্দর।
- SSC-র একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে।২০২৫ সালের slst নিয়োগ প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া এই মামলাগুলি তালিকাভুক্ত হয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
- একদিকে পুবের হাওয়া, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুয়ের জোড়া ধাক্কায় আগামী কয়েকদিনের জন্য বাধা হয়ে দাঁড়াবে বাঙালির শীত-বিলাস।

Be the first to comment