রোজদিন ডেস্ক :
কলকাতার সায়েন্স সিটির জলবায়ু সংক্রান্ত প্রদর্শনী “অন দ্য এজ” দুবাই-এ আন্তর্জাতিক সম্মান পেলো।
চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত এই গ্যালারির উদবোধন করেন। যা ইতিমধ্যে দর্শকদের মুগ্ধ করেছে। ১০ লক্ষের বেশি মানুষ এই গ্যালারি দেখেছেন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই গ্যালারি দুবাই এ আন্তর্জাতিক সম্মান পাওয়ায় সংশ্লিষ্ট মহলে এখন খুশির হাওয়া।

Be the first to comment