রোজদিন ডেস্ক : মঙ্গলবার দলের লিগাল, হিউম্যান রাইটস ও আরটিআই বিভাগের জাতীয় ও কয়েকটি রাজ্য কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। দলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এই নামগুলি ঘোষণা করেন। লিগাল সেলের ন্যাশনাল কো-অর্ডিনেটর হলেন ওমর হুদা। পশ্চিমবঙ্গে লিগাল সেলের চেয়ারপার্সন হলেন আনোয়ার আলি এবং অভিজিৎ রাহা হলেন হিউম্যান রাইটস বিভাগের চেয়ারপার্সন। তামিলনাড়ুর হিউম্যান রাইটসের চেয়ারপার্সন হলেন জয়সীমহা নাচিয়াপ্পান। আলি আসিফ জামা রিজভি উত্তরপ্রদেশের লিগাল সেলের চেয়ারপার্সন পদে এলেন। হরিয়ানা লিগাল সেলের কো-অর্ডিনেটর হলেন পি এল ভরদ্বাজ। অন্ধ্রপ্রদেশের ভাড্ডি সোমশেখর রাজ্য লিগাল, হিউম্যান রাইটস ও আরটিআই বিভাগের চেয়ারপার্সনের দায়িত্ব সামলাবেন।


Be the first to comment