- শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
- বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে ১৫ তলা আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো বিনিথ (৩১)-এর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায়।
- বর্ষবরণের জন্য বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের আম্বেদকর কোনাসিমা জেলার অন্তরবেদী বিচে জড় হয়েছিলেন। সেখানেই গোদাবরী নদীর মোহনায় গাড়ি চালানোর সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের জলে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।
- পানিহাটি উৎসবের মাঠে গানের তালে নাচানাচি করাকে কেন্দ্র করে বচসা বেধেছিল দু’পক্ষের। তার জেরে এক যুবককে সেখান থেকে মেলার বাইরের গলিতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বুধবার রাতে হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত যুবকের।
- সরকারি আবাসনের মধ্যে রাখা স্কুটি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর হাউজিং-এ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
- মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য সরকারের দেওয়া টাকা কার্যত লুট হয়েছে বলে জানিয়ে দিয়েছে কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস বা ক্যাগ। এর আগে হাইকোর্টের নির্দেশে মালদার শুধু হরিশচন্দ্রপুর-১ ব্লকের এই টাকা লুটের অনুসন্ধান চালিয়ে ক্যাগ রিপোর্ট জমা দিয়েছিল।
- নতুন ইংরেজি বছরের প্রথম দিনে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৮ বছরের মধ্যে বৃহস্পতিবারই শীতলতম ১ জানুয়ারির রেকর্ড গড়ল কলকাতা।
- বছরের প্রথম দিনেই অত্যন্ত খারাপ ছিল দিল্লির AQI। জানুয়ারির ১ তারিখে দিল্লির গড় AQI রেকর্ড হয়েছিল ৩৭১। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসেব অনুযায়ী, শুক্রবার তা বেড়ে হয়েছে ৩৮৬। দূষণের সঙ্গে রয়েছে প্রবল ঠান্ডাও।
- জাতীয় সড়কে তল্লাশি করে প্রায় ১৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে রাজস্থানের টঙ্ক জেলায় তল্লাশি অভিযান চালানোর সময়ে এই বিস্ফোরক পদার্থ উদ্ধার করে রাজস্থান পুলিশ
- অ্যাসেজ় সিরিজ়ের সিডনির ম্যাচ শেষ হলেই অবসর নেবেন, এমনটাই জানালেন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খোয়াজা।

Be the first to comment