জন্মদিনেই মর্মান্তিক মৃত্যু পঞ্জাবের শিবসেনা নেতার কন্যার

Spread the love

রোজদিন ডেস্ক : পঞ্জাবের শিবসেনা নেতা দীপক কম্বোজের কন্যা মুনমুন চিতওয়ানের (২২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্নান করার সময়ে গিজারের গ্যাস লিক করে শ্বাসকষ্টে তিনি প্রাণ হারান। বছরের প্রথম দিন এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। এইদিন মুনমুনের জন্মদিন ছিল।
প্রাথমিকভাবে জানা যায়, স্নানঘরে গ্যাস লিকে তিনি সংজ্ঞা হারান, বহুক্ষণ তিনি স্নান করে না বেরোনোয় পরিবারের দরজা ধাক্কা দেন।কোন সাড়া না পেয়ে দরজা ভাঙা হয়, দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে। মেয়ের জন্মদিন উপলক্ষে তাঁদের বাড়িতে অনেককে আমন্ত্রণ করা হয়েছিল। সকলেই শোকস্তব্ধ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*