দশে দশ

Spread the love
  1. দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথে এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
  2.  বারাসত গভর্নমেন্ট কলেজের মধ্যে স্ট্রং-রুমের সিসিটিভি বন্ধের অভিযোগ উঠল।
  3. গ্যাসের বিপুল দাম বৃদ্ধি, তোপ রাহুল গান্ধীর।
  4. বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “যতদিন পর্যন্ত তৃণমূলের দাপট ছিল ততদিন পর্যন্ত ওরা যা ইচ্ছে তাই করত। আমরা অভিযোগ করতাম। এখন হয়ে গেছে উল্টো। তৃণমূল কংগ্রেস হারছে এটা নিশ্চিত হয়ে গিয়েছে সেই জন্য নাটক করছে, স্টংরুমের রাজনীতি হেরে যাওয়ার মানসিকতা।
  5. বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক রোগীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ২ নম্বর ওয়ার্ডের বালুরঘাট ক্লাব ভবনে থাকা একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম ইসরাফুল হক (২৬)।
  6. শনিবার দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক ভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  7. নির্মীয়মাণ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা। ব্রিজ ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হলো তিন শ্রমিকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মুর বানতালাও এলাকাতে।
  8. পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগয়ন্ত মান মদ্যপান করে বিধানসভার অধিবেশনে আসার অভিযোগ উঠেছে। শুক্রবার পঞ্জাব বিধানসভার বিশেষ অধিবেশনে এই নিয়ে তুমুল হট্টগোল বাধে।
  9. জার্মানিতে মোতায়েন মার্কিন সেনার একটি বড় অংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল পেন্টাগন। মোট ৫ হাজার সেনা ধাপে ধাপে সরানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।
  10. আমেরিকার সঙ্গে চুক্তি এবং হরমুজ় প্রণালী নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে ইরানের এই সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*