মে দিবস পালিত

Spread the love

রোজদিন ডেস্ক : শুক্রবার নানা অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক মে দিবস পালিত হয়। শ্রমিক ভবনে লাল পতাকা উত্তোলন ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বামফ্রন্ট সভাপতি বিমান বসু, অনাদি সাহু, জিয়াউল আলম, শ্রীদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট নেতারা সেখানে অংশ নেন। মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন৷
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, গার্গী চ্যাটার্জি, সৃজন ভট্টাচার্য, কলতান দাশগুপ্ত সহ অনেকে শুক্রবার ব্যারাকপুরর আইএসসি-তে সেরা অনুষ্কা ঘোষের বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মেধাবী এই কন্যা পরীক্ষায় পাঁচশোর মধ্যে পাঁচশো পেয়েছে। তার এই কৃতিত্বে পরিবার সহ তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মহলে খুশির তুফান উঠেছে।
আইএসসি, আইসিএসই পরীক্ষায় রাজ্যের বহু পড়ুয়া দারুণ ভাল ফল করেছে।
এইদিন ছিল বুদ্ধ পূর্ণিমা।
শান্তির দূত বুদ্ধকে নানা অনুষ্ঠানে র মাধ্যমে শ্রদ্ধা জানান রাজ্যবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*