- হুগলির তারকেশ্বরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে আমার সিকিউরিটি দেখে, তার বাড়িতেও সকাল থেকে রেড করছে। আমাকে খুন করতে চান? হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেক বার খুন করার চেষ্টা হয়েছে। সেই সিপিএম এখন আপনাদের দোসর হয়ে গেছে। পচা সিপিএমগুলো সব আপনাদের ওখানে গিয়ে জুটেছে।’
- গোসাবায় তৃণমূল কর্মী দিব্যেন্দু গায়েন-কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। এই ঘটনায় ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ।
- রবিবার ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম কাঁঠালিয়ার এক তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে থেকে দুই ড্রাম ভর্তি বোমা উদ্ধার।
- গ্রেফতারের পর ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়েন জয় কামদার। তড়িঘড়ি তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তাকে।
- এক টানা ভারী বৃষ্টির জেরে অসমের গুয়াহাটি শহরে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার অন্তর্গত সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে।
- তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হল অন্তত ১৩ জনের।
- কমিশনের নির্দেশ অনুযায়ী, মোস্ট সেনসিটিভ বুথে মোতায়েন করতে হবে কেবলই সিআরপিএফ-কে।
- ডব্লুটিআই ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলে ৮৯.১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলারে পৌঁছেছে।
- রবিবার মাঝরাতে TOUSKA নামে একটি কার্গো জাহাজ আটক করে আমেরিকান সেনা। প্রথমে গুলি করে জাহাজের ইঞ্জিন রুমে ফুটো করে দেয় আমেরিকান সেনা। তার পরে পুরো জাহাজের দখল নেয় তারা।
- আমেরিকাকে ‘জলদস্যু’ তকমা দিয়ে ইরানের সামরিক কম্যান্ড খতম আল আনবিয়া বলেছেন, এটা যুদ্ধবিরতি লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আমরা বদলা নেবই।

Be the first to comment