অশান্তি রুখতে আগাম সতর্কতা কমিশনের, আটক ২ লক্ষেরও বেশি

Spread the love

রোজদিন ডেস্ক : ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ। তার আগে শান্তি বজায় রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রবিবার পর্যন্ত ২ লক্ষের বেশি সম্ভাব্য অশান্তিকারী-কে আটক করে লিখিত মুচলেকা নেওয়া হচ্ছে যে, ভোটের দিন কোনওরকম বিশৃঙ্খলায় জড়াবেন না।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে হাজির করিয়ে উকিলের মাধ্যমে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, ভোটের দিন গোলমালে জড়ালে ন্যূনতম ছ’মাস পর্যন্ত জেল হতে পারে। কমিশনের এক কর্তার কথায়, ভোট যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে হয়, সে জন্য আগাম এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রচার শেষের পরের ৪৮ ঘণ্টায় নজরদারি আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত মিলেছে। সেই সময় আরও সন্দেহভাজনদের আটক করা হতে পারে। ভোটের আগে ধারাবাহিক ভাবে কড়া পদক্ষেপ করে চলেছে কমিশন। তবে প্রশ্ন, এই কড়াকড়ি কতটা কার্যকরি হবে, নজর এখন সেই দিকেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*