দশে দশ

Spread the love
  1. দিল্লির বীর ভূমি-তে রাজীব গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন তাঁর পুত্র কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন সনিয়া গান্ধী,  প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও।
  2. উধমপুর-কাঠুয়া সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী।
  3. আগামী ২০ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের জন্য এডিট অপশন খুলছে স্কুল সার্ভিস কমিশন। আবেদনে থাকা তথ্য সংশোধনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
  4. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে তীব্র উত্তেজনা। এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ এসএফআই-র বিরুদ্ধে।
  5. নিউ মার্কেট থানা এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার গভীর রাতে হোটেলে লিজ় হোল্ডার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আবু জাফর। এন্টালি মেন মার্কেট এরিয়া থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে বলে জানা গিয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার ও একজন কর্মীকে আটক করেছে পুলিশ।
  6. যেসব হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথার্থ নেই সেই সব হোটেলকে নোটিস পাঠাবে দমকল বিভাগ। তারাপীঠে হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ড ও গতকাল রাতের কলকাতার হোটেলের অগ্নিকান্ড তারপর এই নড়েচড়ে বসলো জেলা পুলিশ।
  7. রাস্তা দখল করে পার্টি অফিস তৈরি ঘিরে নিউটাউনে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। রণক্ষেত্রে পরিণত হল নিউটাউনের লস্করআটি এলাকা। এক প্রাক্তন বিএসএফ কর্মীর থেকে তোলা চাওয়া কেন্দ্র করে ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে।
  8. ভুল বুঝিয়ে এক যুবকের কিডনি বিক্রির অভিযোগে সল্টলেক থেকে তাঁর প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, কাজের নাম করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে তাঁর কিডনি বিক্রি করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রভাস মণ্ডল।
  9. নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গ থেকে সরল বৃষ্টি। চড়া রোদে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। জলীয় বাষ্প থাকায় গুমোট পরিস্থিতি।
  10. আইএসএল ২০২৬-২৭ থেকে বাদ পড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। আজ, বুধবার দুপুর দুটোর মধ্যে আইএসএল খেলার পার্টিসিপেশন ফি ৫৫ লক্ষ টাকা ফেডারেশনকে দেওয়ার কথা ছিল ক্লাবের তরফ থেকে। আগেই এই টাকা দেওয়ার সময়সীমা বাড়াতে চেয়েছিল ডায়মন্ড হারবার ক্লাব কর্তৃপক্ষ। তাই ১৪ আগস্ট থেকে বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়েছিল টাকা জমা দেওয়ার শেষ দিন। তবুও, টাকা দিতে পারল না ডায়মন্ড হারবার এফসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*