AMIT SHAH TOUR : উত্তরবঙ্গে অমিত শাহ, সীমান্ত নিরাপত্তা থেকে ভারতীয় ন্যায় সংহিতা, তিনদিনের ঠাসা কর্মসূচি

Spread the love

প্রতিবেদন: আজই বৃহস্পতিবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে (AMIT SHAH TOUR) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০ থেকে ২২ অগাস্ট পর্যন্ত তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন তিনি। এই সফরে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করারও কথা রয়েছে তাঁর। সীমান্তপারের অপরাধ, চোরাচালান এবং আর্থিক লেনদেনের উপর নজরদারি আরও জোরদার করার বিষয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে।

একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়ন নিয়ে একটি বিশেষ পর্যালোচনা সভায় যোগ দেবেন অমিত শাহ। শিলিগুড়িতে নতুন ফৌজদারি আইন সংক্রান্ত একটি বিশেষ প্রদর্শশালার উদ্বোধনও করার কথা রয়েছে তাঁর। সফরে কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘ভাইব্রেন্ট ভিলেজ’ সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নবান্নের শীর্ষ আধিকারিকদের তত্ত্বাবধানে গোটা সফরের প্রস্তুতি একেবার চূড়ান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*