দশে দশ

Spread the love
  1. তামিলনাড়ুতে ভোটের আগে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। তামিলনাড়ুর ইরোড জেলায় নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার ৮৯.৮৩ লক্ষ টাকা। গ্রেপ্তার এক ব্যক্তি।
  2. মঙ্গলবার ভোর রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। কম্পন অনুভূত হয় অসমের গুয়াহাটিতেও।
  3. জম্মু-কাশ্মীরে যাত্রিবাহী বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১। ওই ঘটনায় ২৯ যাত্রী গুরুতর জখম হয়েছেন।
  4.  নির্বাচনের বাংলায় প্রথম রাজনৈতিক হিংসার বলি। ইসলামপুরে সিপিএম কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
  5. ভোটের আগে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। রেল সূত্রের খবর, এগুলো ‘সামার স্পেশাল’ হিসেবে চালানো হবে।
  6. নিখোঁজ হওয়ার চার দিনের মধ্যে আরজি কর কাণ্ডে প্রতিবাদী মুখ, এক চিকিৎসকের নাবালিকা ভাগ্নিকে উদ্ধার করল গাইঘাটা থানার পুলিশ। রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর কুষ্ঠিকোরি গ্রাম থেকে ১৪ বছরের নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। নাবালিকাকে অপহরণের অভিযোগে সুভাষ দলুই (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
  7. বেহালার ব্যবসায়ী জয় এস কামদারের জামিনের আর্জি খারিজ হয়েছে আদালতে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতেই থাকতে হবে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে।
  8. সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি।
  9. ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনও চুক্তি ছাড়া সংঘর্ষবিরতি শেষ হলে ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে ইরানের। মুহুর্মুহু বোমা বিস্ফোরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
  10. ইরানের পার্লামেন্টের স্পিকার এক্স-এ দেওয়া এক পোস্টে মহম্মদ বাকের গালিবফ বলেন, ওয়াশিংটন এই আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করার চেষ্টা করছে। সতর্ক করে দিয়েছেন, হামলার তীব্রতা বাড়লে ইরান নয়া পরিকল্পনায় এবার হামলা করার প্রস্তুতি নেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*