একবালপুরে টিএমসি-বিজেপি সংঘর্ষে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : একবালপুরে সোমবার বিকেলে বিজেপি প্রার্থীর সভা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয়। টিএমসি কর্মী সমর্থকরা তাঁদের ওপর চড়াও হন বলে বিজেপি প্রার্থী রাকেশ সিং অভিযোগ করেন। উভয় পক্ষের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রর রূপ নেয়।পরে দুই দলের সমর্থকরাই একবালপুর থানার সামনে তুমুল বিক্ষোভ দেখান।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় বলে অভিযোগ। রাত অবধি এলাকায় চাপা উত্তেজনা ছিল। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*