ভোট হিংসার বলি সিপিএমের কর্মী? উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখী রাজ্যে প্রথম রাজনৈতিক হিংসার বলি সিপিএমের তরুণ সদস্য নূর আজম! (২৭)। সূত্রের খবর ইসলামপুরের সিপিএম সদস্য নূর আজম ওখানকার প্রার্থী সামি খানের হয়ে প্রচারে সক্রিয় ছিলেন। বারবার টিএমসি-র হুমকির মুখে পড়েন। সোমবার দুপুরে এক টিএমসি সমর্থক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি তীব্র আতঙ্কে ভুগছিলেন বলে পরিবার সূত্রে প্রকাশ। উন্মাদের মত আচরণ করছিলেন। বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি শেষ নিশ্বাস ফেলেন। বাড়িতে মা, স্ত্রী, শিশু সন্তান আছে। আচমকা অপ্রত্যাশিত এই ঘটনায় পরিবার সহ সকলেই বাকরুদ্ধ। সিপিএম প্রার্থী সামি খানের অভিযোগ, এর নেপথ্যে চক্রান্ত আছে। তাঁর মনোনয়ন পত্র জমা, প্রচারে প্রথম দিকে সক্রিয় অংশও নেন। গত কয়েকদিন ধরে তিনি প্রচারের কাজে অংশ নিচ্ছিলেন না। সম্ভবত তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। তিনি নিজে ব্যস্ত থাকায় পরে এই নিয়ে কথা হবে বলে বার্তা পাঠিয়েছিলেন।
তিনি প্রার্থী হওয়ায় অনেকের অসুবিধা হচ্ছে বলে সামি খান দাবি করেন। টিএমসি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগের এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করলো এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ মুস্কিল।
সামি খান, গৌতম বর্মণ, আবদুল করিম প্রমুখ সিপিএমের নেতারা রাত অবধি হাসপাতালে আছেন। এই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা আছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*