দশে দশ

Spread the love
  1. আজ বিকেল ৪টে নাগাদ দিল্লিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকটি হবে সেবা তীর্থে। এই বৈঠকের জন্য কেন্দ্রের সব মন্ত্রীকে দিল্লিতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  2. এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনও নথি আদান-প্রদানও করতে পারবেন না তাঁরা। এমনকী, সংবাদপত্রে লেখালেখি বা যে কোনও মিডিয়া কার্যকলাপেও তারা থাকতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
  3. ফলতায় নির্বাচন চলছে আর শুনশান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ি। গেটে তালা। দেখা নেই জাহাঙ্গিরের।
  4. সকাল ৭টা শুরু হয়েছে ভোটগ্রহণ। বিভিন্ন বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন।
  5. পুনর্নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যা আগের ভোটের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৩০টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত।
  6. একাধিক বুথে নেই তৃণমূলের এজেন্ট। জাহাঙ্গির খানের বাড়ির কাছের দু’টি বুথেও নেই তৃণমূল কংগ্রেসের এজেন্ট।
  7. ফিরহাদ হাকিমকের সাফ কথা, অভিষেকের সম্পত্তির বিষয়ে কিছুই জানেন না, নোটিস সম্পর্কেও কিছুই জানেন না। তিনি বলেন, কারও ব্যক্তিগত বিষয়ে বলতে পারব না। আমি কোনও ইজারা নিইনি।
  8.  হালিশহর পৌরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফা। পদত্যাগীদের মধ্যে রয়েছেন পাঁচজন মহিলা কাউন্সিলরও।
  9. অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল পদে বিশিষ্ট আইনজীবী রাজদীপ মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
  10. ইসলামাবাদকে নজিরবিহীন ভাষায় আক্রমণ নয়াদিল্লির। ভারতের অভিযোগ, ‘গণহত্যার কলঙ্কিত ইতিহাস’ রয়েছে পাকিস্তানের। সেই কারণে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার নৈতিক অধিকারও তাদের নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*