রোজদিন ডেস্ক : আজ সকাল থেকে রীতিমত উৎসবের মেজাজে ভোট চলছে ফলতায়। নেই দমচাপা আতঙ্ক, জাহাঙ্গির বাহিনীর চমকানি ধমকানি। জোর করে আগেই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে নেওয়া। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গির নিজেই। যদিও ইভিএমে টিএমসি প্রার্থী হিসাবে তাঁরই নাম আছে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে এক লক্ষর বেশি ভোটের ব্যবধানে জয়ী করার জন্য আগেই ডাক দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত ২৯ এপ্রিলের ভোট মোটামুটি শান্তিতে হলেও একাধিক অনিয়মের অভিযোগে পুরো ফলতা কেন্দ্রের ভোটপর্বই বাতিল করে নির্বাচন কমিশন। ইভিএমের ওপর টেপ আটকে দেওয়া, ভোটারদের ভোট দিতে না দেওয়া ইত্যাদি অভিযোগে সরগরম ছিল রাজ্য রাজনীতি।
আজ সকাল নয়টা অবধি ভোট পড়েছে ২০.৪৭%। তীব্র গরম উপেক্ষা করে মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন বলে জানান।
গত ২৯ এপ্রিল উত্তর প্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা দিনভর ফলতা সহ পুরো এলাকা দাপিয়ে বেরিয়েছিলেন। আজ আর তাঁদের দরকার হয়নি। শান্ত পরিবেশে ভোট গ্রহণ চলছে।
২৪ মে ফল প্রকাশ।

Be the first to comment