- উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় শনিবার রাতে একটি প্যাসেঞ্জার ভেহিক্যাল খৈরনা-কাঞ্চিধাম রুটে রতিঘাটের কাছে রাস্তা থেকে খাদে গাড়ি পড়ার জেরে মৃত্যু হলো তিনজনের। ঘটনায় আহত হয়েছেন একজন।
- উত্তরাখণ্ডের আলমোরা জেলার ডাবরা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। স্কুলের কাছে একটি ঝোপ থেকে ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় ২০ কিলোগ্রাম।
- ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক কর্মী বা বাংলা সহায়ক কেন্দ্রের (বিএসকে) কর্মীদের নিয়োগ করা যাবে না।
- বেঙ্গালুরু পুলিশ বড়সড় এটিএম ক্যাশ ভ্যান ডাকাতির রহস্য ফাঁস করল। এই ঘটনায় চুরি যাওয়া মোট ৭.১১ কোটি টাকার মধ্যে পুলিশ প্রায় ৫.৭৬ কোটি টাকা উদ্ধার করেছে।
- মালদা জেলার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের নিমনগর গ্রামে ডোবা থেকে উদ্ধার হলো এক এলাকাবাসীর দেহ। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মণ্ডল (৪০)।
- ১০ দিনের মাথাতেও দিল্লিতে বাতাসের গুণমান খুব খারাপ। রবিবার সকালের দিকে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৮০।
- গাজ়ায় ফের হামলা চালালো ইজরায়েল। ৫ জন সিনিয়র হামাস নেতার মৃত্যুর দাবি করেছে ইজরায়েল।
- পূর্ব ঘোষণা মতোই রবিবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ। জানা গিয়েছে রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
- নিজের পোলট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মালিক সুব্রত সর্দার (৩৭)-এর।
- কলকাতায় এক প্রেস কনফারেন্সে যোগেন্দ্র যাদব বললেন, ‘সার আসলে বাংলার জন্য। বিহার শুধু ট্রায়াল ছিল।’

Be the first to comment