দশে দশ

Spread the love
  1. হরিদ্বার, কেদারনাথ, বদ্রিনাথ-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে বোমা হামলার হুমকি। ই-মেল করে ওই হামলা করার হুমকি দেওয়া হয়েছে। বোমা হামলায় সেই সব স্থানগুলি উড়িয়ে দেওয়ার হুমকি আসার পরেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডে।
  2. ডিজে হুমকি মামলায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর পরীক্ষা হবে। নমুনা নেওয়ার জন্য বিধান নগর আদালতে আবেদন সিআইডির। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ শে জুন আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে।
  3. পূর্ব বর্ধমান জেলা জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে জেলা আবগারি দপ্তর। জেলাশাসক শ্বেতা আগরওয়ালের কড়া নির্দেশে গত ৪৪ দিনে ৩ কোটি ৮০ লক্ষ ৯০ হাজার টাকার বেআইনি মদ ও মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
  4. পূর্বতন সরকারের বিধি বহির্ভূত ভাবে পুরুলিয়া পুরবোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজা বসু চৌধুরী এই রায় দেন।
  5. সিবিআই-এর হাতে গ্রেফতার বগটুইকাণ্ডে পলাতক রোহান শেখ। মির্জা গালিব স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয়।
  6. গত সাত মাস ধরে বেতন না–পেয়ে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালস কারখানার কর্মীরা। বর্তমানে নিরাপত্তা কর্মী–সহ মোট ১৮২ জন কর্মী এই কারখানায় রয়েছেন।
  7. রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১৮ দিনের এক সদ্যোজাত শিশু চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, স্বামী-স্ত্রী মিলে এই শিশু পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। ধৃতদের নাম তপিকা বিবি এবং তার স্বামী নিলু শেখ। পুলিশ ইতিমধ্যেই অপহৃত শিশুটিকে হাওড়ার মালিপাঁচঘড়া এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে।
  8. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর থেকেই ফের সক্রিয় হবে বৃষ্টি এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  9. লখনৌয়ের আলিগঞ্জের কোচিং সেন্টারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু। এর পরেই রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন কোচিংয়ে অগ্নি নিরাপত্তাবিধি খতিয়ে দেখতে হানা দিয়েছেন আধিকারিকরা। যে কোচিং সেন্টার নিয়ম মানেনি, সেগুলি সিল করে দেওয়া হচ্ছে।
  10. ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে অবিলম্বে ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার শোধ করতে হবে বলে নীরব মোদীকে নির্দেশ দিল লন্ডনের আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*